ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকেরা ফের হেনস্থার শিকার

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২১:২০
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের হেনস্তার শিকার হয়েছেন ভারতীয় কূটনীতিকেরা। এ নিয়ে গত ৩ দিনে দ্বিতীয়বার ভারতীয় কূটনীতিকদের পাকিস্তানে হেনস্থার মুখে পড়তে হল। বিষয়টি নিয়ে পাকিস্তানের কাছে সরকারিভাবে অভিযোগ জানিয়েছে দিল্লী। যা চলতি বছরেই ইসলামাবাদের কাছে দিল্লীর ১২তম অভিযোগ।
 
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগপত্রে গত বৃহস্পতিবারের একটি ঘটনারও উল্লেখ করা হয়েছে। সে রাতে ইসলামাবাদের রেস্তোরায় পরিবার পরিজনদের নিয়ে খেয়ে ফেরার পথে কূটনীতিকের গাড়ি ধাওয়া করে এক দল মোটরবাইক আরোহী। ভারতের আশঙ্কা, এরা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিশেষ দল।
 
এরপর, পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাস কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা পাঠিয়ে দিল্লী বলেছে, ‘খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। যদি বেরোতেই হয়, তবে ব্যক্তিগত গাড়ি নয়। ব্যবহার করুন দূতাবাসের নম্বর প্লেট লাগানো গাড়ি।’ টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু