অবশেষে অজ্ঞাত এক কঙ্কালের রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানায়, গত বছরের ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোহাতা কানাবাড়ী মোড় থেকে অজ্ঞাত লাশের কঙ্কাল পাওয়া যায়। পরবর্তীতে অফিসার ইনচার্জ নবীনগর থানার দিক নির্দেশনায় এসআই অসীম চন্দ্র ধরের চেষ্টায় কঙ্কালের রহস্য উদঘাটন হয়। একই সঙ্গে মূল হোতা শ্রীরামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মেহেদি হাসানকে (২২) গত শনিবার রাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির কাছ থেকে অজ্ঞাত লাশের জীবদ্দশায় ব্যবহৃত কালো রঙয়ের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে স্বীকারেক্তি করেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, লাশের নাম মাহিত হাসান, বাবা-কবির মিয়া, সাং-মধ্য বাড্ডা, থানা-বাড্ডা, জেলা-ঢাকা।
আসামি মেহেদি হাসান রবিবার আদালতে নিজেকে ঘটনার বিষয়ে সম্পৃক্ত করে জবানবন্দি দেন।
ইত্তেফাক/কেকে
