বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সারাদেশের জেলা, মহানগর ও ঢাকা মহানগরের প্রতি থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’
এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমি নিজে বারবার ফোন করেছি, তারা (ডিএমপি) ফোন ধরেনি। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে দেখাও করেনি। তারা আমাদেরকে ভিন্ন পথে নিয়ে যেতে চাইছে। কিন্তু আমরা সেদিকে যেতে চাই না। আমরা ২৯ মার্চ সোহরাওয়ার্দীতে জনসভা করব। সরকারকে বলব আমাদের জনসভা করার অনুমতি দিন।
ইত্তেফাক/এমআই
