জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক। কমিশনের এই সিদ্ধান্ত দুদকের আইনজীবীদের জানিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার বিষয়টি ইত্তেফাককে জানিয়ে দুদক কৌঁসুলি খোরশেদ আলম খান বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। শিগগির আবেদন করা হবে।
প্রসঙ্গত, বয়স বিবেচনায় বেগম খালেদা জিয়ার ৫ বছরের জেল হয়। অন্যদের সাজা দেওয়া হয়েছে ১০ বছর।
ইত্তেফাক/এমআই
