আখাউড়ায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২০:০৩
আখাউড়া উপজেলায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান সোমবার দুপুরে এ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন।
 
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার খড়মপুর এলাকার শাহপীর কল্লা শহীদ (রা.) মাজার শরীফ প্রাঙ্গণের আল্লার দান হোটেলকে খোলা ও অপরিচ্ছন্ন খাবার রাখার দায়ে দুই হাজার টাকা, কল্লা শহীদ (রা.) মিষ্টান্ন ভাণ্ডারকে খোলা জায়গায় মিষ্টি রাখার দায়ে পাঁচশ টাকা এবং ভাই ভাই হোটেলকে পচা খাবার পরিবেশনের দায়ে তিন হাজার টাকা জরিমানা করেন।
 
ইত্তেফাক/আরকেজি