বরুণ-ক্যাটরিনা প্রথমবার এক সঙ্গে

আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৩:১৭
 
এবার রূপালি পর্দায় একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ান ও ক্যাটরিনা কাইফকে। কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডি’‌সুজার নতুন ছবি ‘‌এবিসিডি ৩’তে দেখা যাবে এই নতুন জুটিকে।
 
এই ছবিতেও কিংবদন্তী ড্যান্সার প্রভুদেবার পাশাপাশি দেখা যাবে জনপ্রিয় ডান্সার রাঘব জুয়াল, ধর্মেশ এবং পুনিত পাঠককে। এবিসিডি ২–এর পর বরুণকে আবার দেখা যাবে রেমোর পরবর্তী ছবিতে।
 
‘‌এবিসিডি ২’‌–এ বরুণের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরকে। বরুণ–শ্রদ্ধা এই ছবিতে অসাধারণ নেচেছিলেন। এ ধরনের নাচের বিষয়বস্তু মূলক ছবিতে ক্যাটরিনার প্রথম অভিনয় করা।
 
রেমো জানান, বরুণ এবং ক্যাটরিনা দু’‌জনেরই নাচের দক্ষতা অসাধারণ। তাই এই জুটি ‘‌এবিসিডি ৩’‌র জন্য দারুণ বলে মনে করেন পরিচালক। রেমো এখন সম্প্রতি ‘‌রেস ৩’‌–এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে বরুণ এবং ক্যাটরিনা দু’‌জনেই এ ছবির শুটিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
 
বরুণ–ক্যাটরিনা অভিনীত এই ছবিটি ২০১৯ সালের ৮ নভেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ