নয়াদিল্লিতে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠক

আপডেট : ২০ মার্চ ২০১৮, ২০:০৯
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাছাই করা ৫০টি সদস্য দেশ নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সোমবার থেকে দুদিনের মন্ত্রী পর্যায়ের বৈঠক  শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এই বৈঠকে যোগ দেন।
 
এই বৈঠকের লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম কানুন সরল ও স্বচ্ছ করা নিয়ে খোলামেলা আলোচনা করা। বৈঠকের শেষ দিন মঙ্গলবার বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের মধ্যে ফটোসেশন অনুষ্ঠিত হয়। ফটোসেশনে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদসহ বৈঠকে যোগ দেয়া প্রতিনিধিরা।
 
ইত্তেফাক/ইউবি