ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২০ মার্চ ২০১৮, ২০:৫২
ময়মনসিংহে স্বপন সরকার (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর রুটিওয়ালা পাড়ার নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। 
 
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার শাকের আহমেদ জানান, প্রায়ই নির্মাণাধীন ওই চারতলা ভবনে নেশা করতো বখাটেরা। এদিন বিকেলেও নেশার একপর্যায়ে বখাটেরা বুকের বাম পাশে স্বপনকে ছুরিকাঘাত করে হত্যা করে মরদেহ ভবনের নিচতলায় ফেলে রেখে চলে যায়। 
 
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি