শহীদ জিয়া শিশু পার্কের নাম পরিবর্তনে ছাত্রদলের তীব্র নিন্দা

আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৮:৩৭
শাহবাগ জাতীয় শিশু পার্ক  থেকে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। 
 
বুধবার  এক বিবৃতিতে নেতৃ্দ্বয় বলেন, শহীদ জিয়া শিশু পার্ক থেকে শহীদ জিয়ার নাম পরিবর্তন করা সরকারের আগ্রাসী প্রতিহিংসার আরেকটি শিকারের ঘটনা। জিয়াউর রহমান ছিলেন শিশু অন্ত:প্রাণ। তিনি শিশুদেরকে খুবই ভালবাসতেন। আর এজন্যই তিনি বিটিভিতে নতুন কুঁড়ি নামে একটি অনুষ্ঠানেরও সূচনা করেছিলেন। শিশুদের প্রতি তার ভালবাসার নিদর্শন স্বরুপ 'জিয়াউর রহমান শিশু পার্কের' নামকরণ করা হয়। শুধু প্রতিহিংসা আর রাজনৈতিক কারণে বিএনপি আর তার প্রতিষ্ঠাতাকে অবমূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে। তারা বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সবকিছু থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায়। এটিও তার একটি নজির মাত্র।
 
 
ইত্তেফাক/ইউবি