বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। বুধবার বিকেলে চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রায় এক ঘণ্টার বৈঠক করেন তারা। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার সাজা, জামিন ও আগামী নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কূটনীতিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা।
বৈঠকে বিদেশি কূটনীতিকদের মধ্যে ছিলেন সৌদি আরব, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সচিব, তুরস্ক, অস্ট্রেলিয়া, জাপান ও নেদারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি চিফ, ইউএসএআইডির কান্ট্রি ম্যানেজার প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, ইসমাইল হোসেন জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন বিএনপির শীর্ষ নেতারা।
ইত্তেফাক/এমআই
