গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ২১ মার্চ ২০১৮, ২১:২১
গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মিজানুর রহমান (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
 
গাইবান্ধা শিশু আদালতের বিচারক এম আলী আহমেদ বুধবার বিকালে এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের মরুয়াদহ গ্রামের আব্দুল মতিনের ছেলে।
 
জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি জানান, ২০১৩ সালে ওই যুবক প্রতিবেশী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এনিয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের হয়। দায়েরকৃত মামলার তদন্ত শেষে মিজানুর রহমানকে অভিযুক্ত করে থানা পুলিশ সম্প্রতি আদালতে চাজশির্ট দাখিল করেন।
 
ইত্তেফাক/আরকেজি