অর্থ পাচার মামলা: দুই কর্মকর্তার জামিন বাতিল প্রশ্নে রুলের রায় ৪ এপ্রিল

আপডেট : ২১ মার্চ ২০১৮, ২১:৫২
অর্থ পাচারের মামলায় এবি ব্যাংকের দুই কর্মকর্তার জামিন বাতিল প্রশ্নে জারিকৃত রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য আগামী ৪ এপ্রিল ধার্য করে দেন। 
 
গত ২৫ জানুয়ারি ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে নগরীর মতিঝিল থানায় একটি মামলা করে দুদক। এ মামলায় এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও আবু হেনা মোস্তফা কামালকে জামিন দেয় ম্যাজিস্ট্রেট আদালত। তবে ব্যবসায়ী সাইফুল হককে জামিন না দিয়ে রিমান্ডে পাঠায় আদালত। বিষয়টি নজরে আসায় গত ৩১ জানুয়ারি হাইকোর্ট ম্যাজিস্ট্রেট আদালতের জামিন আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। ওই রুলের উর দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে খুরশীদ আলম খান এবং দুই আসামির পক্ষে আসাদুর রউফ শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য এ দিন ধার্য করে দেয়। 
 
ইত্তেফাক/এমআই