৩৬তম বিসিএস থেকে আরো ৯৮৫ জন নন ক্যাডারে

আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৯:৫৮
৩৬তম বিসিএসের নন ক্যাডারের অপেক্ষমাণ তালিকা থেকে আরো ৯৮৫ জনকে দ্বিতীয় শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির চেয়ারম্যান মোহম্মদ সাদিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় শ্রেণির বিভিন্ন পদে নিয়োগের তালিকা প্রকাশ করা হবে। এর আগে প্রথম শ্রেণির পদের সুপারিশ করা হয়েছে। এবার দ্বিতীয় শ্রেণির সুপারিশের তালিকা প্রকাশ করা হবে।
 
ইত্তেফাক/ইউবি