জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল অ্যাপস চালু করেছে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু। শুধু অ্যাপস নয় www.shachchu.com ঠিকানায় নিজের ওয়েবসাইটও সচল রেখেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানিয়েছেন।
স্বেচ্ছাসেবকলীগের এই নেতার দাবি, বাংলাদেশের প্রথম রাজনীতিবিদ হিসেবে তিনিই প্রথম মোবাইল অ্যাপস তৈরি করেছেন। মুলত, কর্মী ও জন-সাধারণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের লক্ষ্যে এই কার্যক্রম।
এ বিষয়ে গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত। বাংলাদেশকে মডেল হিসেবে নিয়ে এখন বিশ্বের বিভিন্ন দেশ তাদের দেশকেও ডিজিটাল করছে। ডিজিটাল বাংলাদেশের নাগরিক হিসেবে আমার এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক ডিজিটাল যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার সব সময়ই চেষ্টা থাকে যতোটা সম্ভব জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করা। সেই প্রচেষ্টারই এটিও একটি অংশ।’
অ্যাপসটিতে রয়েছে গাজী মেজবাউল হোসেন সাচ্চু'র ব্যক্তিগত এবং রাজনৈতিক পরিচয়। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ছবি, ভিডিও এবং সংবাদ। রয়েছে অভিযোগ ও পরামর্শ বিভাগ। যেখানে ঢাকা ১৫ আসনের যে কেউ তাদের যে কোন অভিযোগ এবং পরামর্শ দিতে পারবেন। যোগাযোগ বিভাগে অ্যাপসের মাধ্যমে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবেন।
