‘রোহিঙ্গা ইস্যুতে সু চি’র নীরবতা বিভ্রান্তিকর’

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০৮:৪১
 
অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট বলেছেন, রাখাইনে রোহিঙ্গা নিধনযজ্ঞে মিয়ানমারের কার্যত সরকার প্রধান অং সান সু চি’র নীরবতা ‘বিভ্রান্তিকর’। সম্প্রতি অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।
 
গত সপ্তাহে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র এর শুভেচ্ছাদূত হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেন কেট।
IMG0
 
দুইবারের অস্কারজয়ী এই অভিনেত্রী বলেন, সু চি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানবাধিকার সমুন্নত রাখার জন্য প্রশংসিত হয়েছেন অথচ রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্বরতায় তিনি একটি কথাও বলেননি। তার এই নীরবতা যে কারো কাছে বিভ্রান্তিকর মনে হবে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা তার নজরদারির মধ্যেই হয়েছে।
IMG1
 
তিনি রোহিঙ্গাদের বিষয়ে সতর্ক করে বলেন, আশ্রয় নেওয়া প্রায় এক লাখ রোহিঙ্গা ঝুঁকির মুখে আছেন। তাদের অনেক সহায়তা প্রয়োজন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ