আগামীকাল শনিবার বিকাল ৪টায় জাতীয় পার্টি-জেপির লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক যৌথ সভা অনুষ্ঠিত হবে।
সভায় দলের সম্পাদকমণ্ডলীর সকল সদস্য, অঙ্গসংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং বিশেষ আমন্ত্রণে প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যানবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি
ইত্তেফাক/মোস্তাফিজ
