আড়াইহাজারে গরুর খামারে নিয়ে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ধর্ষক লিটনসহ ৪ জনের নামে মামলা দায়ের করেছেন। সোমবার রাতে থানায় এই মামলাটি রেকর্ড করা হয়। অন্য আসামিরা হলেন- ধর্ষকের বাবা তোতা মিয়া, সহযোগী সাইফুল ও তার বাবা আলীকে আসামি করা হয়েছে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) ফায়জুর রহমান জানান, ১১ এপ্রিল প্রভাকরদী গ্রামের তোতার মিয়ার ছেলে বখাটে লিটন একই এলাকার আলীর ছেলে সাইফুলের সহযোগিতায় ১৪ বছরের শিশুকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি গরুর পরিত্যাক্ত খামারে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয়দের চাপে ধর্ষিতারা থানায় আসতে পারেনি। পরে রবিবার রাতে থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষক লিটনকে গ্রেফতার করে। গ্রেফতারের পরও বিয়ের আশ্বাসে মামলা রেকর্ড করতে দেরি হয়। পরে সোমবার রাতে থানায় মামলাটি এজাহার ভুক্ত হয়। মামলার প্রধান অসামি লিটনকে মঙ্গলবার কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুন: মসজিদে নারীদের নামাজ পড়ার অধিকার নিয়ে মামলা
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই
