উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে: ত্রাণমন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৯:৫০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে। সকল সেক্টরে ব্যাপক উন্নয়নের কাজ করছেন। দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। নৌকায় ভোট দেয়ার মাধ্যমে আপনারাই পারেন উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে।
 
শুক্রবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন।
 
সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ স্বপনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক তামজিদ সরকার রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুর আলম জজ প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি