বৈশাখী টিভিতে আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন হাসান জাহাঙ্গীর। এর আগে নাট্যনির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। বিশেষ করে তার নির্দেশিত আরটিভিতে প্রচারিত ‘বয়রা পরিবার’ দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। দৈনন্দিন জীবনের নানামুখী এ বিষয় উঠে এসেছে চাপাবাজ নাটকে।
ধারাবাহিক এই নাটকে অভিনয়ে এ টি এম শামসুজ্জামান, ফারুক, ড. ইনামুল হক, শাহরিয়ার নাজিম জয়, ঈশানা, প্রাণ রায়, অবিদ রায়হান, বিথি রানী সরকার, সিরাজ হায়দার, শবনম পারভীন, আফজালসহ আরও অনেকে।
ইত্তেফাক/মোস্তাফিজ
