চিকিৎসার জন্য এখন লন্ডন রয়েছেন অসুস্থ ইরফান খান। তার নিউরোএন্ডোক্রাইন টিউমারের সেখানে আয়ুর্বেদ মতে চিকিৎসা চলছে। যদিও শনিবার তার মুখপাত্র এক বিবৃতিতে এ খবর অস্বীকার করেছেন।
জানা যায়, লন্ডনে ইরফান দেখাচ্ছেন বৈদ্য বলেন্দু প্রকাশ নামে এক আয়ুর্বেদ চিকিৎসককে। কিন্তু তার মুখপাত্র বলেছেন, ওই চিকিৎসককে ইরফান একবার ফোন করেন ঠিকই কিন্তু তা ছাড়া তাদের আর কোনও কথা হয়নি, হয়নি চিকিৎসাও। কারও অসুস্থতাকে ব্যবহার করে নিজস্ব জনপ্রিয়তা বাড়ানো ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধি অন্যায় বলে ওই মুখপাত্র মন্তব্য করেছেন।
ইরফানের ব্যাপারে প্রকৃত কিছু জানতে হলে তার বা তার স্ত্রীর বিবৃতির জন্য সকলের অপেক্ষা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
বৈদ্য বলেন্দু প্রকাশ নামে ওই চিকিৎসক প্যাংক্রিয়াটাইটিস ও মাইগ্রেন সংক্রান্ত সমস্যায় আক্রান্ত স্টিভ জবসের চিকিৎসা করেছিলেনন। ইরফান ও তার পরিবারেরও এর আগে তিনি চিকিৎসা করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ৫১ বছর বয়সী ইরফান সম্প্রতি জানিয়েছিলেন যে তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন।
ইত্তেফাক/রেজা
