মনপুরায় পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সংবর্ধনা ও মনপুরা সরকারি কলেজ একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, যারা এতিমের টাকা মেরে খায় তাদের বাংলার জনগণ ক্ষমতায় দেখতে চাই না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে। শেখ হাসিনার সরকার বার বার দরকার। দেশ যেভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে। বঙ্গবন্ধুর সোনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
মনপুরা ডিগ্রি কলেজ জাতীয়করণ করায় শনিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী, সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার মোকতার হোসেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আজিজ ভূঁঞা, অফিসার ইনচার্জ মো. শাহীন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এএ শাহজাহান, ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. জাকির হোসেন, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ অলিউল্যাহ কাজল, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
