গুপ্তচর নিয়ে ইউরোপের পদক্ষেপ আক্রমণাত্মক দাবি রাশিয়ার

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ০৯:০২
যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও মেয়ের ওপর বিষ প্রয়োগ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্যকে সমর্থন দিয়েছে। রাশিয়া ইউরোপের এই পদক্ষেপকে ‘আক্রমণাত্মক’ বলে উল্লেখ করেছে।
 
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ইউরোপের এই পদক্ষেপ আশা করা যায় না।
 
উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশ রুশ কূটনীতিকদের বহিষ্কারের চিন্তা করছে বলে জানা গেছে। - রয়টার্স
 
ইত্তেফাক/মোস্তাফিজ