ঝিনাইদহে কৃষক হত্যায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৫:৫৯
ঝিনাইদহে কৃষক আব্দুর রশিদ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড  এবং ১০ হাজার টাকা করে জরিমানা  করেছেন আদালত। 
 
রবিবার  দুপুরে  ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এ দণ্ডাদেশ দেন। দণ্ডাপ্রাপ্তরা হলেন- জেলার হরিণাকুণ্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের  আদর্শ আন্দুলিয়া  গ্রামের আইয়ুব হোসেনের ছেলে নান্নু মিয়া ও গোপীনাথপুর গ্রামের  মফিঝ মিয়ার ছেলে শাহীন মিয়া। সাক্ষ্য প্রমাণে দোষি না হওয়ায় দুজনকে খালাস দেয়া হয়েছে। 
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৯ মে হরিণাকুণ্ডু উপজেলার সুড়া গ্রামের  জাহের আলির ছেলে কৃষক আব্দুর রশিদকে অপহরণের পর হত্যা করা হয়। ওইদিন রাতে আন্দুলিয়া গ্রামের আমিরুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা আব্দুল গনি মোল্লা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করেন। 
 
দীর্ঘ তদন্ত শেষে ২০১২ সালের ২২ নভেম্বর চারজনের নামে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। গ্রেফতারের পর দণ্ডপ্রাপ্ত আসামি নান্নু মিয়া ও শাহীন মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীরোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।
 
ইত্তেফাক/ইউবি