টেম্পারিং বিতর্ক: এক টেস্টে নিষিদ্ধ স্মিথ

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৯:২৫
টেম্পারিং বিতর্কে জড়িয়ে এক টেস্টের জন্য নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। একইসঙ্গে কেপটাউন টেস্টের পুরো ম্যাচ ফি কেটে নেয়া হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। 
 
স্মিথ জানিয়েছেন, ব্যাটসম্যান ক্যামেরন ব্যাংক্রফট লিডারশিপ গ্রুপ এর পরিকল্পনা অনুযায়ী সুবিধা পেতে বল টেম্পারিং করেছেন। দোষ স্বীকার করে নেয়ার পর এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসে। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না স্মিথ। টেম্পারিংয়ে জড়িত থাকা ব্যাংক্রফট এর ম্যাচ ফি’র ৭৫ শতাংশ কেটে নেয়া হয়েছে।  
 
আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, স্মিথ গুরুতর প্রকৃতির অপরাধে দোষী সাব্যস্থ হয়েছেন। যা ক্রিকেটের স্পিরিটের পরিপন্থি। অধিনায়ক স্টিভ স্মিথকে পুরো দায় নিতে হবে। তাই তার উপর নিষেধাজ্ঞাই যথাযথ শাস্তি। 
 
ইত্তেফাক/কেআই