আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শুক্রবার

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ০৯:৫৫
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামী শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন। ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
 
এদিকে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলাসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী শুক্রবার বিকাল ৩টায় রংপুর টাউন হল মাঠে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। 
 
গতকাল আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সমাবেশে সভাপতিত্ব করবেন। এছাড়া সমাবেশে স্থানীয় এবং কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলেও এতে জানানো হয়।