এপ্রিলে চালু হচ্ছে নগ্ন সৈকত ‘হাক ক্লিফ’

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৩:১৪
 
আয়ারল্যান্ডের দক্ষিণ ডাবলিনে আগামী এপ্রিলে চালু হবে ‘হাক ক্লিফ বিচ’ যাকে বলা হচ্ছে প্রথম ন্যুড বিচ বা নগ্ন সৈকত। এর ফলে আয়ারল্যান্ডে এমন একটি জায়গা তৈরি হচ্ছে যেখানে লোকজন গিয়ে নগ্ন হয়ে গোসল করতে পারবে। সাথে থাকবে সূর্য, বালু, সমুদ্র কিন্তু থাকবে না কোনও বাথিং স্যুট।
 
সৈকতের উদ্যোক্তা ফ্যাট গ্যালাঘের বলেন, ‘‘ন্যাকেড বিচ আয়ারল্যান্ডে ধারণার চেয়েও বেশি জনপ্রিয়তা পাচ্ছে। এই দেশে অনেক লোক আছে যারা পুরো আয়ারল্যান্ডের আশেপাশের সৈকতে নগ্ন স্নানের জন্য ব্যবহার করছে। তাদের অনেকেই বিষয়টি কাউকে জানাবে না। কিন্তু তারা নগ্ন স্নানের জন্য মহাদেশের সৈকতগুলোতে যাবে নাহলে কোনও রিসোর্টে যাবে। "
IMG0
 
তবে কেউ কেউ ওই সৈকতে শিশুদের উপস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে গ্যালাঘের বলেন, এটা মোটেই কোনো পারিবারিক সৈকত নয়। এখানে অবশ্যই শিশুদের নেয়া ঠিক হবে না। তাদের জন্য এটা বিপদজনক হবে। কোনও শিশুকে সেখানে নিলে নজর রাখতে হবে। কারণ সেটি সাধারণ কোনও সৈকত হবেনা।"
IMG1
 
আইন-সম্মতভাবে নগ্ন সৈকতের দাবিতে কয়েক বছরে ধরে প্রচারণা চালিয়ে আসছিলো আইরিশ ন্যাচারিস্ট অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। এরপর একটি বিলের মাধ্যমে ২০১৭ সালে স্থানীয় কাউন্টি অফিস নগ্ন গোসলের পক্ষে লোকজনের সাক্ষর সংগ্রহ করার অনুমতি দেয়।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ