আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শুক্রবার

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৬:২৫
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 
 
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন।   
 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি