বাংলাদেশ আর হাত পাতবে না: ত্রাণমন্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৮:৫৭
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশ আর হাত পাতবে না, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করবে। দেশের সর্বত্র জনকল্যাণসহ নানামূখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলেই বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানী বেড়িবাঁধে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। কলাকান্দা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
 
কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান সোবান সরকার সুভার সভাপতিত্বে এবং দশানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু।
 
উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক মাইনুদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন আহমদ, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু, ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজ, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি