প্রকাশিত হচ্ছে মেহেদী বাপনের ‘দিলে দিলে’

আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১০:৩১
 
প্রকাশিত হতে যাচ্ছে মেহেদী বাপনের দিলে দিলে গানটির মিউজিক ভিডিও। ‘দিলে দিলে মারে টান ওরে পাগল মন’ এ রকম কথার গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নাট্য নির্মাতা রানা ইব্রাহীম।
 
আসছে ১ এপ্রিল যাদুর বাক্সের নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হবে। গানটি প্রসঙ্গে মেহেদী বাপন বলেন, অনেক মজা নিয়েই গানটা করেছি। আশা করছি শ্রোতারা এটি শুনে আনন্দ পাবেন। এটিতে এ সময়ের প্রেম ও পারিপার্শ্বিকতার চিত্র ফুটে উঠবে।
 

নির্মাতা রানা ইব্রাহিম বলেন, ভিডিওটা অনেক পরিশ্রম করে নির্মাণ করেছি। আশা করছি সবার ভালো লাগবে। নাটকের পাশাপাশি নিয়মিত মিউজিক ভিডিও নির্মাণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।