টেলিযোগাযোগ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ২০১৮-২০১৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ডেইলি স্টারের মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাকের সমীর কুমার দে নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শুক্রবার দুপুরে নতুন কমিটি গঠন করা হয়। সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এ দু’জনসহ কমিটির অন্যান্য সদস্যরা নির্বাচিত হয়েছেন।
সাত সদস্যের কমিটিতে অর্থ সম্পাদক পদে ডেইলি সানের শামীম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের শাহিদ বাপ্পী নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক যুগান্তরের মুজিব মাসুদ, দৈনিক জনকন্ঠের ফিরোজ মান্না এবং দৈনিক প্রথম আলোর আশরাফুল ইসলাম।
ইত্তেফাক/রেজা
