রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলোকে এসএমই খাতে ঋণ দেয়ার তাগিদ অর্থমন্ত্রীর

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৩:১৪
বড় অংকের ঋণ দিতে গিয়ে রাষ্ট্রায়াত্ব ব্যাংকের ঝুঁকি বাড়ছে। তাই এসব ব্যাংককে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোগে বিনিয়োগে আগ্রহী হতে পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সেইসঙ্গে বড় শিল্পে বিনিয়োগের জন্য দেশে একটি কার্যকর মূলধনী বাজার তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।  
 
আজ রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
 
অর্থমন্ত্রী জানান, দেশের ব্যাংকিং খাতে এখন কোনো তারল্য সঙ্কট নেই। তাই ঋণের সুদহার এক মাসের মধ্যেই এক অংকে নেমে আসবে বলে আশা করেন তিনি। 
 
আবুল মাল আব্দুল মুহিত বলেন, এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিশ্রুতিও পাওয়া গেছে। 
 
সেইসঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের ৫০ভাগ বেসরকারি ব্যাংকে রাখার সিদ্ধান্তে যে সমালোচনা হয়েছে তা অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।
 
ইত্তেফাক/কেকে