পিপি রথীশ চন্দ্র নিখোঁজ: রংপুরের সব আদালতে আইনজীবীদের ধর্মঘট

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৫:১৪
 
রংপুরের বিশেষ জজ আদালতের পিপি রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার সন্ধান দাবিতে রবিবার দুপুরে সব আদালতে ধর্মঘট কর্মসূচি পালন করেছে রংপুর আইনজীবী সমিতি। এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় আইনজীবীরা জেলা প্রশাসক এনামুল কবীরের হাতে স্মারক তুলে দেন।
 
আজকের কলম বিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম মণ্ডল এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অনেকে বক্তব্য রাখেন। তারা অবিলম্বে রংপুরের বিশেষ জজ আদালতের পিপি রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
 
শুক্রবার সকাল থেকে আইনজীবী বাবু সোনা নিখোঁজ রয়েছেন। এখনো পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ। আইনজীবী বাবু সোনা রংপুরে চাঞ্চল্যকর জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যা মামলার বিশেষ পিপি ছিলেন বলে জানান রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
 

ইত্তেফাক/এএম