যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিক বহনকারী বিমানের মস্কোয় অবতরণ

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৬:৪২
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিক ও তাদের পরিবারকে বহনকারী প্রথম বিমানটি রবিবার মস্কোর ভিনুকভো বিমান বন্দরে অবতরণ করেছে। বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এএফপি জানায়, যুক্তরাষ্ট্র থেকে ৪৬ জন কূটনীতিক ও তাদের পরিবার নিয়ে দ্য টু ৯৬ জেট বিমান মস্কোয় ফিরেছে। 
 
রবিবার দিনের শেষে অপর একটি বিমান মস্কোতে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট গ্যাস দিয়ে হত্যা চেষ্টার ঘটনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়ায় এসব কূটনীতিক বহিষ্কারের ঘটনা ঘটেছে। এতে যুক্তরাজ্যের সঙ্গে সংহতি জানিয়ে রুশ কূটনীতিকদের বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। এএফপি।
 
ইত্তেফাক/সেতু