আব্বাসের মুখোমুখি আলেকজান্ডার

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৭:৩৮
অবশেষে চলচ্চিত্রে ফিরলেন চিত্রনায়ক আলেকজান্ডার বো। চিত্রনায়ক নিরব অভিনীত ‘আব্বাস’ ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। শনিবার থেকে তিনি এই ছবির শুটিং করছেন।
 
আব্বাস ছবিতে নিরব নাম ভূমিকায় অভিনয় করলেও আলেকজান্ডার বো ক্ষ্যাপাটে চরিত্রে অভিনয় করছেন।
 
আলেকজান্ডার বো বলেন, ফিরেই এমন একজনের সাথে কাজ করছি যে কি না এখন বেশ জনপ্রিয়। ছবিতে আমার চরিত্র অনেকটা রাশভারি, খ্যাপাটে। যে সবসময় নিজে নিজে কথা বলে, চোখেমুখে সবসময় কি জানি একটা খোঁজে। পুরোপুরি ঠাণ্ডা মাথার একজন মানুষ। কিন্তু আণ্ডার ওয়ার্ল্ডের ক্যাডার থাকেন। আমি হাজতে যাওয়ার পর নিরব একাই সবকিছুই রাজ করতে চায়!
 
এই প্রথম আলেকজান্ডার ও নিরব একসঙ্গে কাজ করছেন। নিরব বললেন, আলেক ভাইয়ের সাথে আমার এটাই প্রথমকাজ। ওনার অভিনয় ছাড়াও মারপিটের ফ্যান আমি। আশা করছি, প্রথমবার আমাদের দুজনার উপস্থিতি বড়পর্দায় জমে উঠবে, আব্বাস ছবিটাও দর্শকদের কাছে ভালো লাগবে।
 
আব্বাস পরিচালনা করছেন নির্মাতা সাইফ চন্দন। এই ছবিতে আরো অভিনয় করছেন সোহানা সাবা, জয়রাজ, সমাপ্তি মাশুক, তাসনিয়া, ডন, শিমুল খান, ইলরা গহ্বর প্রমুখ। গেল সেপ্টেম্বর মাসে পুরাণ ঢাকায় এই ছবির শুটিং শুরু হয়। আব্বাস প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস। ছবির চিত্রনাট্য লিখেছেন জসীম উদ্দিন।
 
ইত্তেফাক/রেজা