রাজশাহীর তানোর পৌর এলাকার বরুজ উত্তরপাড়া থেকে সহিদা বেগম (৪৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ সহিদা বেগম ওই এলাকার আব্দুল সালামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ ঘরে বাঁশের তীরের সঙ্গে গলায় ওড়না দেওয়া অবস্থায় ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তানোর থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
ইত্তেফাক/নূহু
