পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন

আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৪:৫৩
এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একটি পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে।
 
নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নাম্বার ০১৭৭৭-৭০৭৭০৫ এবং ০১৭৪৯-৯৩৪৪১২ । ই-মেইল আইডি: [email protected]. 
 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত কন্ট্রোল রুমের লিংক স্থাপন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
ওয়েবসাইটে ExamControlRoom মেনুতে কন্ট্রোল রুম সংক্রান্ত ই-মেইল আইডি, মনিটরিং কমিটির সদস্যদের ফোন নম্বর ও ই-মেইল আইডি পাওয়া যাবে। বাসস
 
ইত্তেফাক/কেকে