বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে শহরের জামিল নগর সোহেল পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে দুই ভাড়াটিয়াকে অস্ত্রসহ আটক করেছে।
এরা হলেন- গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের আবু শাহিনের স্ত্রী শামিমা আক্তার সুমি (২৬) ও শাজাহানপুর উপজেলার চকধুলাহার গ্রামের আবু জাফরের ছেলে মোস্তাফিজার রহমান মোস্তাক (২৮)।
তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় এমএম বিদেশি পিস্তল, ৬ রাউন্ড তাজা বুলেট ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
