কাউখালীতে জাতীয় যুবসংহতির (জেপি) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি, আলোচনা সভা এবং কেক কেটে উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে আসে।
র্যালি শেষে জাতীয় যুবসংহতির উপজেলা শাখার আহ্বায়ক জাকির হোসেন নসুর সভাপতিত্বে এবং যুব সংহতির সদস্য সচিব মঞ্জুরুল মাহফুজ পায়েলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহআলম নসু, যুগ্ম-সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, উপজেলা যুবসংহতির সদস্য যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম লিটন, মিজানুর রহমান, মাস্টার মিজানুর রহমান, রেজাউল করীম খসরু, শামীম আহমেদ, নুরুজ্জামান মনু, ছাত্রসমাজের সভাপতি জিয়াউল হাসান জুয়েল, যুব সংহতি নেতা আহসান কবীর ডাকুয়া, নাহিদ বাচ্চু, ছাত্র সমাজ নেতা জয়দেব সমদ্দার, মো. শামীম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
