প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১২:৫৩
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এক সংবাদ সম্মেলনে বৃত্তির ফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে।
 
এবছর মেধা কোটায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী, যা আগে ছিলো ২২ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন, যা আগে ছিলো ৩৩ হাজার।
 
ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। 
 
আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য পৃথক পরীক্ষা নেয়া হতো। ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলা বা ওয়ার্ড ভিত্তিক এই বৃত্তি দেয়া হচ্ছে। 
 
ইত্তেফাক/কেকে