অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন বাতিলের বিরুদ্ধে দুদকের আপিলের সারসংক্ষেপ রবিবার দাখিল করা হবে। আজ মঙ্গলবার সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন দুদক কৌসুলি খুরশীদ আলম খান।
তিনি বলেন, আপিলের সারসংক্ষেপ প্রস্তুতের কাজ সম্পন্ন হওয়ার পথে। এতে দেশ ও বিদেশের বিভিন্ন মামলার নজির তুলে ধরা হবে।
আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করে দেয়। পাশাপাশি দুদক, রাষ্ট্রপক্ষ ও খালেদা জিয়ার আইনজীবীদেরকে আপিলের সারসংক্ষেপ দাখিলের নির্দেশ দেয় আদালত।
গত ১২ মার্চ হাইকোর্ট খালেদা জিয়াকে ৪ মাসের জামিন দেয়।
ইত্তেফাক/এএম
