আফগানিস্তানে বিস্ফোরণে ২ জঙ্গি নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৯:৫৯
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ লাগমানে এক বিস্ফোরণে দুই তালেবান জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানায়। খবর সিনহুয়া’র।
 
প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানায়, সোমবার রাতে সদর রাস্তার পাশে বোমা পুঁতে রাখার সময় তা বিস্ফোরণে তালেবানের আঞ্চলিক কমান্ডার সাঈদা গুল ও তার সহযোগী আনসারি নিহত হয়। এ ব্যাপারে জঙ্গিদের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু