মিরপুরে ৫৪ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ০১:৪৪

কুষ্টিয়ার মিরপুর থানাধীন আহম্মদপুর ক্যাম্প পুলিশের অভিযানে ৫৪ পিচ ইয়াবাসহ লাল চাঁদ (৩০) নামের মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামের রিয়াজের ছেলে।

জানা যায়, ৩ এপ্রিল মঙ্গলবার রাত ১১টার সময় আহম্মদপুর ক্যাম্প ইনচার্জ এস আই মাজহারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে লাল চাঁদকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৫৪ পিচ ইয়াবা উদ্ধার করে।

এ ব্যাপারে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু