ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রিটিশ রাজপ্রাসাদের মুখপাত্র গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানান। খবর সিএনএনের
মুখপাত্র বিবৃতিতে জানান, লন্ডনের কিং এডওয়ার্ড (সপ্তম) হাসপাতালে ডিউক অব এডিনবার্গকে ভর্তি করা হয়েছে। আজ বুধবার তার অপারেশন হওয়ার কথা। আগে থেকেই ৯৬ বছর বয়সী প্রিন্স ফিলিপের অপারেশনের পরিকল্পনা ছিল বলে মুখপাত্র জানান।
গত রবিবার ইস্টার সানডের অনুষ্ঠানের রানী এলিজাবেথ (৯১) উপস্থিত থাকলেও প্রিন্স ফিলিপকে দেখা যায়নি। গত বছরের জুনে দুই রাত হাসপাতালে ছিলেন প্রিন্স ফিলিপ। ওই সময় কারণ জানানো হয়নি। গত বছরের আগস্টে পাবলিক সার্ভিস থেকে অবসর নেন প্রিন্স ফিলিপ।
ইত্তেফাক/মোস্তাফিজ
