২০১৭ সালের পিএসসি পরীক্ষায় অদিতি সরকার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে রাজশাহীর তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল।
অদিতির বাবা সাংবাদিক অসীম কুমার সরকার দৈনিক ইত্তেফাক তানোর প্রতিনিধি ও তানোর টিবিএম কলেজের বাংলা বিভাগের প্রভাষক এবং মা রমা রাণী ঘোষ ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং তানোর শাখার ব্যবস্থাপনা পরিচালক।
অদিতির কৃতিত্বের জন্য তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের সহযোগিতার কথা স্মরণ করে সে। অদিতি ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের কাছে আশীর্বাদ প্রার্থী।
ইত্তেফাক/এসএস
