আটকের দুই মাসের বেশি সময় পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারামুক্ত হয়ে গয়েশ্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গুলশানে ইউনাইটেড হাসপাতালে যান।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে রমনা থানায় দায়ের করা এক মামলায় গয়েশ্বরকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/কেকে
