শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের ওষুধ শিল্প খুবই সম্ভাবনাময় খাত। অল্প সময়ের মধ্যে বৈদেশিক মুদ্রা অর্জনে ঔষধ শিল্প অন্য সব শিল্পকে ছাড়িয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্টে হার্ট ও জার্মানিতে চোখের মতো স্পর্শকাতর অসুখের চিকিৎসায় বাংলাদেশের উৎপাদিত ওষুধ ব্যবহার হয়, যা আমাদের জন্য সত্যই গর্বের।’
আজ বুধবার গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব বেগম আফরোজা খান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, যুগ্ম-সচিব (শ্রম) মো. আমিনুল ইসলাম ও বেক্সিমকোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মো. মুজিবুল হক বলেন, বেক্সিমকোতে শ্রমিকদের সঙ্গে ম্যানেজমেন্টের সম্পর্ক এবং তাদের প্রাপ্ত বিভিন্ন সুযোগ সুবিধার কথা শুনে আমি অভিভূত হয়েছি। বিশ্বসেরা কম্লায়েন্স কারখানা এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল যেভাবে সহায়তা প্রদান করছে অন্য কোম্পানির ক্ষেত্রে তা উদাহরণ হতে পারে।
ইত্তেফাক/এমআই
