পলাশবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা দুর্ঘটনায় নিহত

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২২:০৪
উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান রাসেল (২৮) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন । রাসেল উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দীন দুলুর ছেলে।
 
জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ এলাকায় বুধবার বিকালে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আশংকাজনক অবস্থায় রাসেলকে ওসমানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানেই মারা যান।
 
ইত্তেফাক/আরকেজি