ভারতীয় ক্রিকেটের সম্প্রচার স্বত্ব ৫৯ শতাংশ বেড়ে প্রায় ১০০ কোটি ডলারে গিয়ে দাঁড়িয়েছে। ২০১৮-২৩ সাল পর্যন্ত সম্প্রচার স্বত্ব ৯৪৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। পাঁচ বছরের জন্য সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার ইন্ডিয়া।
এর আগে ২০১২-১৮ পর্যন্ত সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল ৭৫০ মিলিয়ন ডলারে। ডিজিটাল পদ্ধতিতে নিলামে অংশ নেয় সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া, স্টার ইন্ডিয়া ও রিলায়েন্স।
যারা এই নিলামে সর্বোচ্চ বিডার হবে তারা পাঁচ বছরে ছেলেদের ১০২টি আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচার করবে। এছাড়াও ভারতের ঘরোয়া ম্যাচ ও মেয়েদের আন্তর্জাতিক ম্যাচও থাকছে সম্প্রচার স্বস্ত্বের অন্তর্ভূক্ত।
ইত্তেফাক/কেআই
