তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন বেশি করতে হবে: সাজেদা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৮:৩৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে বঙ্গবন্ধুর নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত। দলে অন্য যেকোনো পর্যায়ের নেতাদের চেয়ে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন বেশি করতে হবে, কারণ তারাই দলের হয়ে বেশি কাজ করে এবং ত্যাগ স্বীকার করে।
 
উপনেতা বৃহস্পতিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কর্মী সভায় একথা বলেন।
 
উপনেতার ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবুর সভাপতিত্বে সালথার রসুলপুরের তার বাড়ির হামিদ মঞ্জিল আঙ্গিনায় অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, কোন ভেদাভেদ থাকলে তা ভুলে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
 
সভায় উপনেতার ছেলে ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু, সাজেদ আকবর চৌধুরী ছুটকু, শ্যামা রহমান চৌধুরী, উপনেতার ব্যক্তিগত সহকারী শফিউদ্দিন চৌধুরী, আওয়ামী নেতা মনিরুজ্জামান সরদার, দেলোয়ার হোসেন, আতিয়ার রহমান, বেলায়েত হোসেন মিয়া, কামরুজ্জামান সাহেব ফকির, মহিদুর রহমান মুহিদ, সালথা উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান সোবহান মিয়া, কাজী আবুল কালাম, কবির হোসেন ঠান্ডু, আরিফুর রহমান পথিক, মিজানুর রহমান, খায়রুজ্জামান বাবু উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি