দিনাজপুরের বিরামপুর সোনালী ব্যাংকের সামনে আজ শুক্রবার দুপুরে মাটিবাহী ট্রলি চাপায় এক কিশোরী নিহত হয়েছে।
জানা গেছে, দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের বলয় মণ্ডল তার বড় ভাইয়ের মেয়ে প্রিয়া মণ্ডলকে (১৬) মোটরসাইকেলে নিয়ে ফুলবাড়ি উপজেলায় শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিলেন। বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে মোটর সাইকেল ব্রেক করায় প্রিয়া মণ্ডল মোটরসাইকেল থেকে পাকা রাস্তায় পড়ে যায়। এসময় মাটিবাহী একটি দ্রুতগামী ট্রলি প্রিয়া মণ্ডলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সে দশম শ্রেণির ছাত্রী ছিল।
বিরামপুর থানার উপ-পরিদর্শক রজব আলী ও আকমল হোসেন লাশ উদ্ধার এবং ঘাতক ট্রলি জব্দ করে থানা হেফাজতে নিয়েছেন।
ইত্তেফাক/এসএস
